লেটেস্ট নিউজ

আরজি কর কাণ্ড: বিচার পেতে এবার প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন নির্যাতিতার বাবা-মা!

মেয়ের মৃত্যুর প্রকৃত বিচারের আশায় শিয়ালদহ থেকে সুপ্রিম কোর্ট—সর্বত্র ঘুরেছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। বর্তমানে মামলাটি কলকাতা হাই কোর্টে ফিরলেও নিয়মিত শুনানি না হওয়ায় ক্ষোভ বাড়ছে পরিবারের। তাঁদের অভিযোগ, প্রতিদিন মামলার তালিকায় নাম থাকলেও সিরিয়াল নম্বর পেছনে থাকায় শুনানি হচ্ছে না। ফলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

তৎপরতা বাড়িয়ে এবার সরাসরি হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়েছেন দম্পতি। প্রধান বিচারপতির দফতর সূত্রে খবর, তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত শুনানি শুরু করার আশ্বাস দিয়েছেন। বিচারের অপেক্ষায় থাকা পরিবারের কাছে এই আশ্বাসটুকুই এখন বড় সম্বল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *