আরবের ঝটকায় দিশেহারা পাকিস্তান! নেপথ্যে কি মোদী-ম্যাজিক? – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের বিমানবন্দরের বেসরকারিকরণ ও পরিকাঠামো উন্নয়ন চুক্তি থেকে আচমকা সরে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। জনপ্রিয় পাক সংবাদমাধ্যমের দাবি, গত আগস্টে শুরু হওয়া এই সমঝোতায় আবু ধাবি এখন সম্পূর্ণ অনাগ্রহী। ইসলামাবাদের বিমানবন্দর পরিচালনার দায়িত্ব আমিরশাহির হাতে যাওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
আন্তর্জাতিক মহলের ধারণা, এই নাটকীয় পটপরিবর্তনের মূলে রয়েছে ভারতের প্রভাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সাম্প্রতিক বৈঠকের পরই এমন সিদ্ধান্ত এল। দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা ও বিনিয়োগ চুক্তির পর পাকিস্তানের সঙ্গে আরবের এই দূরত্ব তৈরি হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

