লেটেস্ট নিউজ

আর্থিক সংকটের জেরে বাতিল হলো পাকিস্তানের কুচকাওয়াজ ও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান – এবেলা

এবেলা ডেস্কঃ

তীব্র অর্থনৈতিক মন্দা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে জর্জরিত পাকিস্তান তাদের আগামী ২৩ মার্চের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজসহ সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান বাতিল করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে ব্যয় সংকোচনের লক্ষ্যে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মূলত হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় দেশটিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সরকার ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাটার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হয়েছে। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব স্মরণে আয়োজিত এই ঐতিহাসিক কুচকাওয়াজ বাতিল হওয়াকে দেশটির বর্তমান পরিস্থিতির এক নজিরবিহীন প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আগামী ২৮ এপ্রিলে পিছিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *