লেটেস্ট নিউজ

আর্থিক সমীক্ষা ২০২৬: ট্রাম্পের শুল্ক নীতি উপেক্ষা করে ভারতের জয়যাত্রা – এবেলা

এবেলা ডেস্কঃ

সংসদে পেশ হওয়া ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সমীক্ষায় ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশ ধরা হয়েছে। মার্কিন শুল্ক বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করে টানা চতুর্থ বছর বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রাখল ভারত। অভ্যন্তরীণ চাহিদা এবং সরকারি মূলধনী ব্যয়ের ওপর ভর করেই এই অভাবনীয় সাফল্য নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, কৃষিখাতে বাম্পার ফলন এবং অনুকূল বর্ষার কারণে খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৩,৫৭৭.৩ লক্ষ মেট্রিক টনে দাঁড়িয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও বাণিজ্য সংঘাত সত্ত্বেও আগামী অর্থবর্ষে ৭.২ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শক্তিশালী অর্থনীতির বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *