আর্মি-নীতি ও বয়কটের ডাক: ট্রাম্পের আমেরিকায় অনিশ্চিত ফুটবল বিশ্বকাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ঘনিয়ে আসছে সংকটের কালো মেঘ। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি, ভিসা জটিলতা এবং গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় ক্ষুব্ধ ইউরোপের দেশগুলো। ডেনমার্ক ও জার্মানির মতো ফুটবল পরাশক্তিরা ইতিমধ্যেই টুর্নামেন্ট বয়কটের দাবি তুলেছে, যা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে চরম চাপের মুখে ফেলেছে।
ফিফার সাবেক কর্তারাও সমর্থকদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় আমেরিকা সফর থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। সেনেগাল ও ইরানের মতো অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের প্রবেশাধিকার নিয়েও তৈরি হয়েছে সংশয়। রাজনৈতিক অস্থিরতা ও টিকিটের আকাশছোঁয়া মূল্যের কারণে ফুটবলের মেগা আসরটি এখন মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্কেই বেশি আলোচনায়।

