লেটেস্ট নিউজ

আর জি করের মরণফাঁদে নিভে গেল প্রাণ! উদ্ধার করতে পারল না কেন্দ্রীয় বাহিনীও – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আর জি কর হাসপাতালের ট্রমাকেয়ার সেন্টারে লিফটে পিষ্ট হয়ে নাগেরবাজারের যুবক অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে পরিবার। অভিযোগ, দুর্ঘটনার সময় বারবার অনুরোধ করা সত্ত্বেও ডিউটিতে থাকা চারজন সিআইএসএফ জওয়ান কোনো সাহায্যই করেননি। ভারী বুট ও রাইফেল হাতে থাকা জওয়ানরা সাফ জানিয়ে দেন, “এটা আমাদের কাজ নয়।”

পরিবারের দাবি, লিফটম্যান থেকে শুরু করে নিরাপত্তারক্ষী এবং কেন্দ্রীয় বাহিনী—কেউই সময়মতো এগিয়ে আসেনি। অবিলম্বে উদ্ধারকাজ শুরু হলে অরূপকে হয়তো বাঁচানো যেত। আদালতে সরকারি আইনজীবী বিস্ফোরক দাবি করে জানান, যখন মানুষটি লিফটের গর্তে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তখন লিফটম্যানরা বাইরে দাঁড়িয়ে গান শুনছিলেন ও আনন্দ করছিলেন।

ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ পেয়েছে, লিফটের চাপে অরূপের ২১টি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। এই অমানবিক ঘটনায় ইতিমধ্যেই তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা লিফটটির সেনসর ও যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন। ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আগামী ২৭ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। মৃত যুবকের পরিবার এখন বিচার চাইছে সেইসব পুলিশ ও সিআইএসএফ কর্মীদের বিরুদ্ধেও, যারা সামনে দাঁড়িয়ে সাহায্য করতে অস্বীকার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *