লেটেস্ট নিউজ

আলিপুর চিড়িয়াখানায় নিপা আতঙ্ক, বাদুড় ধরে চলছে আরটি-পিসিআর টেস্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বারাসাতে দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের হদিস মিলতেই তিলোত্তমায় তুঙ্গে সতর্কতা। ভাইরাসের উৎস সন্ধানে এবার খোদ আলিপুর চিড়িয়াখানায় হানা দিল বিশেষজ্ঞ দল। শনিবার সাতসকালে চিড়িয়াখানার বাদুড়দের পাকড়াও করে তাদের লালারস ও রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর একটি বিশেষ দল এদিন এই অভিযান চালায়। বন দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে সকাল ৯টার আগেই নমুনা সংগ্রহের কাজ শেষ করা হয়। সংগৃহীত এই নমুনাগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

চিড়িয়াখানার ডিরেক্টর তৃপ্তি শাহ জানিয়েছেন, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও প্রোটোকল মেনেই এই নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে বারাসাত, মধ্যমগ্রাম এবং বসিরহাটেও বাদুড়ের নমুনা পরীক্ষা করা হয়েছে। আলিপুর চিড়িয়াখানায় বাদুড়দের বিশাল আস্তানা থাকায় শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। রিপোর্টের ফলাফল আসার পরেই স্পষ্ট হবে চিড়িয়াখানার বাদুড়রা নিপা বহন করছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *