আলিয়াকে সুযোগসন্ধানী বলে তোপ, অনন্যার লাইক ঘিরে বিটাউনে তুঙ্গে ক্যাটফাইট – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলে করা একটি বিতর্কিত পোস্টে অনন্যা পাণ্ডের লাইক দেওয়া নিয়ে উত্তাল টিনসেল টাউন। ইয়ামি গৌতমের অভিনয়ের প্রশংসা করায় আলিয়ার বিরুদ্ধে স্বার্থসিদ্ধির অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ। নিন্দুকদের দাবি, পরিচালক আদিত্য ধরের পরবর্তী সিনেমায় সুযোগ পেতেই তাঁর স্ত্রীকে তৈলমর্দন করছেন আলিয়া। এই গুঞ্জনের মাঝেই অনন্যার এমন পদক্ষেপে দুই নায়িকার ঠান্ডা লড়াই এখন জনসমক্ষে চলে এসেছে।
এই বিবাদের সূত্রপাত মূলত পুরনো এক রেষারেষি থেকে। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনন্যাকে এড়িয়ে গিয়ে ভিকি কৌশলের সঙ্গে কথা বলেন আলিয়া, যা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অপমানের প্রতিশোধ নিতেই আলিয়া বিরোধী পোস্টে সায় দিয়েছেন চাঙ্কিকন্যা। বিষয়টি নিয়ে বর্তমানে বিটাউনে চর্চা তুঙ্গে থাকলেও দুই তারকাই এখন পর্যন্ত নীরবতা বজায় রেখেছেন।

