আশার আলো: বিশ্বকাপে ফিরছে বাংলাদেশ? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-২০ বিশ্বকাপ ঘিরে নাটকীয় মোড়! ভারত সফরে অনীহা জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল আইসিসি। তবে পাকিস্তান টুর্নামেন্ট বয়কটের হুমকি দেওয়ায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। পাকিস্তান সরে দাঁড়ালে তাদের জায়গায় গ্রুপ ‘এ’-তে ফিরতে পারে টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ পেতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী সপ্তাহের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পিসিবি পিছু হটলে লজিস্টিক সুবিধা বিবেচনা করে আইসিসি বাংলাদেশকেই প্রথম পছন্দ হিসেবে রাখছে। শেষ পর্যন্ত লাল-সবুজ জার্সিধারীরা বিশ্বমঞ্চে ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার।

