লেটেস্ট নিউজ

আসন্ন উচ্চমাধ্যমিকে বড় আপডেট দিয়ে তারিখ ঘোষণা করল সংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ২৮ জানুয়ারি থেকে পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট স্কুলগুলিকে নির্দিষ্ট কেন্দ্র থেকে এসব নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রধানশিক্ষকদের মাধ্যমে তা পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। নথিপত্র সংক্রান্ত সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচনের কারণে ২০২৬ সালের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সময় কমে যাওয়ায় সিলেবাস শেষ করা নিয়ে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে উদ্বেগ থাকলেও সংসদ সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন, সরকারের অনুমতিতেই এই নির্ঘণ্ট তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে এবং সিলেবাস পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *