আসন্ন নির্বাচনে হুমায়ুন কবীরের সাথে জোট নিয়ে ধোঁয়াশা কাটালেন নওশাদ সিদ্দিকী
আগামী বিধানসভা নির্বাচনে জোট গঠন নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর আইএসএফ ও মিমের সাথে জোটবদ্ধ হয়ে লড়ার ইঙ্গিত দিলেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে বাম নেতৃত্বের সাথে বৈঠকের পর তিনি জানান যে হুমায়ুন কবীরের পক্ষ থেকে জোট সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আলোচনা তাদের কাছে আসেনি।
নওশাদ সিদ্দিকী স্পষ্ট করেছেন যে তার দল বর্তমানে বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে বৃহত্তর জোট গঠনের লক্ষ্যেই এগোচ্ছে। ইতিমধ্যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সাথে তার প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে। হুমায়ুন কবীর ১৮২টি আসনে অলৌকিক ফলাফলের দাবি করলেও আইএসএফ আপাতত তাদের পুরনো সহযোগীদের সাথেই সলতে পাকানোর কাজ জারি রেখেছে। ২০২৬ সালের নির্বাচনের আগে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

