আসন্ন বছরে ডোনাল্ড ট্রাম্পের বড় অসুস্থতা ও বিশ্বজুড়ে ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত দিলেন পেরুর শামানরা
নতুন বছরকে স্বাগত জানাতে দক্ষিণ লিমার সমুদ্রসৈকতে বার্ষিক আচারে মেতেছেন পেরুর শামানরা। বিশেষ ভেষজ ও ধূপ-ধুনো ব্যবহার করে বিশ্ব রাজনীতির একাধিক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন তারা। শামান হুয়ান দে দিয়োস গার্সিয়া দাবি করেছেন, ২০২৬ সালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর অসুস্থতার মুখে পড়তে পারেন। এছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটে বিশ্বজুড়ে শান্তির পতাকা উড়বে বলেও তারা পূর্বাভাস দিয়েছেন।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শামানরা জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন নিশ্চিত এবং তিনি দেশ ছাড়তে বাধ্য হবেন। পাশাপাশি পেরুর অভ্যন্তরীণ রাজনীতিতে কেইকো ফুজিমোরির জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতি বছর ডিসেম্বরের শেষে আয়োজিত এই রহস্যময় আচার অনুষ্ঠানে পুতিন, জিনপিং ও জেলেনস্কির মতো প্রভাবশালী নেতাদের ভাগ্য নিয়েও নানা প্রতীকী কর্মকাণ্ড সম্পন্ন করেন শামানরা, যা ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে কৌতূহল।

