লেটেস্ট নিউজ

আসন্ন বিশ্বকাপে ‘ট্রাইওন্ডা’ চমক: ফিফার নতুন বলের বিশেষত্ব কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করেছে ফিফা। তিন আয়োজক দেশের পতাকার রঙে ডিজাইন করা এই বলটি তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে মেসি-রোনাল্ডোরা এই অত্যাধুনিক বলেই মাঠ মাতাবেন।

প্রযুক্তিগতভাবে বলটিতে থাকছে ৫০০ হার্ৎজ মোশন সেন্সর চিপ, অ্যাকসেলেরোমিটার ও গিরোস্কোপ। এই সেন্সরগুলো বলের নিখুঁত অবস্থান ও গতিবিধি নির্ণয় করবে। অত্যাধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও বলের ভারসাম্য থাকবে অটুট, যা ঘাসে ও হাওয়ায় সমান কার্যকর হবে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *