আসন্ন ২০২৬ সালে মহাপ্রলয় না কি এলিয়েনদের আগমন বাবা ভাঙ্গার কোন ভবিষ্যদ্বাণী কাঁপিয়ে দিচ্ছে বিশ্বকে
বুলগেরিয়ার প্রখ্যাত অতীন্দ্রিয়বাদী বাবা ভাঙ্গা ২০২৬ সাল নিয়ে এক হাড়হিম করা পূর্বাভাস দিয়ে গিয়েছেন। তাঁর গণনা অনুযায়ী, আগামী বছর পৃথিবীর বুকে এক বিশাল মহাকাশযান অবতরণ করবে এবং প্রথমবারের মতো ভিনগ্রহীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে মানবজাতির। এছাড়া উন্নত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করবে, যা সভ্যতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
মহাজাগতিক ঘটনার পাশাপাশি ২০২৬ সালে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন এই ভবিষ্যৎদ্রষ্টা। তাঁর দাবি অনুযায়ী, রাশিয়া ও আমেরিকার মতো মহাশক্তিধর দেশগুলোর দ্বন্দ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে পারে। একই সাথে তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিশ্বের জলবায়ুকে ওলটপালট করে দেওয়ার আশঙ্কা রয়েছে, যা নিয়ে বর্তমানে সাধারণ মানুষের মনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

