লেটেস্ট নিউজ

আসন রফায় সিপিএম ও আইএসএফের দ্বন্দ্বে ভাঙনের মুখে বাম জোট – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : বামফ্রন্ট ও আইএসএফের আসন রফা নিয়ে জটিলতা তুঙ্গে উঠেছে। আলিমুদ্দিনে বিমান বসু ও মহম্মদ সেলিমের সাথে বৈঠকে নওশাদ সিদ্দিকি ৪৩টি আসন দাবি করলেও বামেরা ৩০টির বেশি ছাড়তে নারাজ। এই টানাপোড়েনের জেরে সমঝোতা না হলে আইএসএফ এককভাবে প্রার্থী ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে, যা জোটে বিচ্ছেদের সুর স্পষ্ট করছে।

অন্যদিকে মিম ও হুমায়ুন কবীরের মতো শক্তির সঙ্গে জোটের প্রচেষ্টায় ক্ষুব্ধ বাম শরিকরা। ফরওয়ার্ড ব্লক ও আরএসপি আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। দলের অন্দরেও সাম্প্রদায়িক রাজনীতির প্র প্রবক্তাদের সঙ্গে হাত মেলানো নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে বৃহত্তর জোট গঠনের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *