আসাম বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করতে বিজেপির মাস্টারপ্ল্যান , প্রার্থী তালিকায় বড় চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
আসাম বিধানসভা নির্বাচন ২০२৬-এর রণকৌশল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ১২৬টি আসনের মধ্যে বিজেপি ৮৯টি, আসাম গণ পরিষদ ২৬টি এবং বিপিএফ ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। জয়ের ধারা বজায় রাখতে বিজেপি এবার শরিকি জোটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
কংগ্রেস ছেড়ে আসা হেভিওয়েট নেতা তথা নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈকে দিসপুরের মতো হাই-প্রোফাইল আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার দলবদল বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে।

