লেটেস্ট নিউজ

ইংল্যান্ডকে জিতিয়ে রেকর্ডবুকে রুট – এবেলা

এবেলা ডেস্কঃ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্ণায়ক ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। শেষ ম্যাচে লঙ্কানদের ৫৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরল ব্রিটিশরা। ইংল্যান্ডের এই রাজকীয় জয়ের নেপথ্যে নায়ক সেই জো রুট। ১০৮ বলে অপরাজিত ১১১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

ম্যাচের শুরুতে দুই ওপেনার দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও হাল ছাড়েননি রুট। প্রথমে হ্যারি ব্রুক এবং পরে তরুণ তুর্কি জ্যাকব বেথেলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এই শতরানের মাধ্যমেই ইতিহাস গড়লেন রুট। ওয়ানডে ক্রিকেটে ২০টি সেঞ্চুরি করা প্রথম ইংরেজ ক্রিকেটার এখন তিনি। ইংল্যান্ডের জার্সিতে ৫০ ওভারের ফর্ম্যাটে এর আগে কেউ এই নজির গড়তে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *