ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস সুখোই-মিগ-S-400, এবার রাশিয়া সীমান্তে ৬৪টি F-35! – এবেলা
এবেলা ডেস্কঃ
রুশ সীমান্তে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম F-35A স্টিলথ ফাইটার জেট প্রকাশ্যে এনেছে, যা ২০২৬ সালের মধ্যে রাশিয়ার দীর্ঘ সীমান্তে মোতায়েন হবে। প্রায় ৯.৬ বিলিয়ন ডলার ব্যয়ে কেনা মোট ৬४টি বিমান সরাসরি ক্রেমলিনের কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ন্যাটোর উত্তর প্রান্ত সুরক্ষিত করতে ফিনল্যান্ডের এই পদক্ষেপকে রাশিয়ার বিরুদ্ধে এক চূড়ান্ত সামরিক প্রস্তুতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় কাস্পিয়ান সাগরে রুশ তেলক্ষেত্র এবং ক্রিমিয়ার বেলবেক এয়ারফিল্ড বিধ্বস্ত হয়েছে। ধ্বংস হয়েছে দুটি সু-২৭ ফাইটার জেট, মিগ-৩১ এবং শক্তিশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ৭০০ কিলোমিটার গভীরে ঢুকে ইউক্রেনের এই লাগাতার মরণকামড় পুতিন বাহিনীকে বড়সড় ক্ষতির মুখে ফেলেছে। উভয় ফ্রন্টেই এমন নজিরবিহীন সামরিক তৎপরতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে এক অত্যন্ত বিপজ্জনক ও চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।

