ইউজিসির নতুন বিধিমালায় সুপ্রিম স্থগিতাদেশ: বহাল ২০১২-র নিয়মই – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউজিসি-র (UGC) নতুন বিধিমালা নিয়ে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। আজ সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা কার্যকর করার ওপর স্থগিতাদেশ জারি করেছে। আদালতের পর্যবেক্ষণ, নতুন এই নিয়মাবলির অপব্যবহার হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে এবং এর বয়ান যথেষ্ট অস্পষ্ট।
বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, “আমরা এই বিধিমালার বৈধতা খতিয়ে দেখছি।” বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আদালত কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১২ সালের পুরনো বিধিমালাই কার্যকর থাকবে। আগামী ১৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

