লেটেস্ট নিউজ

ইউটিউবে সস্তায় পোশাকের বিজ্ঞাপন দেখে প্রতারিত: হাওড়ায় সর্বস্বান্ত ব্যবসায়ী – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউটিউবে সস্তায় পাইকারি পোশাক বিক্রির প্রলোভন দেখিয়ে মধ্যপ্রদেশের এক বস্ত্র ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ার এক ইউটিউবারের বিরুদ্ধে। বিজয় দুবে নামে ওই ব্যবসায়ী ভিডিও দেখে আকৃষ্ট হয়ে সরাসরি হাওড়ায় আসেন। সেখানে অভিযুক্ত যুবক তাঁকে বিভিন্ন বাজার ঘুরিয়ে দেখানোর পর পোশাক বুকিং ও ডেলিভারি চার্জ বাবদ মোট ৫২ হাজার টাকা হাতিয়ে নেয়।

টাকা নেওয়ার পর থেকেই ওই ইউটিউবারের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং নির্দিষ্ট সময়ে কোনো মালপত্র গন্তব্যে পৌঁছায়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিজয় বাবু হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ওই ইউটিউব চ্যানেল ও ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপন দেখে যাচাই না করে কোনো আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *