লেটেস্ট নিউজ

ইউনুসকে ‘দেশের শত্রু’ আখ্যা হাসিনার, দিল্লি থেকে বিস্ফোরক বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে আয়োজিত এক আলোচনা চক্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে দেশ ও জাতির শত্রু বলে তীব্র আক্রমণ করলেন শেখ হাসিনা। তাঁর অভিযোগ, চক্রান্তের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বর্তমানে গোটা বাংলাদেশ একটি জেলখানায় পরিণত হয়েছে। হাসিনা অবিলম্বে ইউনুসের পদত্যাগ দাবি করে নতুন সরকারের অধীনে নির্বাচনের আর্জি জানান।

অনুষ্ঠানে হাসিনা সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও গণতন্ত্র হরণের অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জের তদন্ত দাবি করেন। এদিকে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় সমর্থকদের ভোট বয়কটের ডাক দিয়েছেন তিনি। ঢাকার কূটনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে উত্তেজনা ছড়াতেই এই কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *