ইউনূসকে ‘খুনি-ফ্যাসিবাদী’ তোপ হাসিনার! ওপার বাংলায় তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির এক অনুষ্ঠানে পাঠানো অডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে তীব্র আক্রমণ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর প্রথমবার কোনো প্রকাশ্য কর্মসূচিতে দেওয়া ভাষণে তিনি ইউনূসকে ‘সুদখোর’ ও ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেন। হাসিনার দাবি, বর্তমানে বাংলাদেশ গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ঠিক আগে হাসিনার এই কড়া বার্তা এবং ইউনূস সরকারের অধীনে দেশে অরাজকতা ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারির ভোটে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনে দলটির অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না।

