লেটেস্ট নিউজ

ইউনূস সরকারের বড় ধাক্কা, গণভোটের প্রচারে নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াল নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত ‘গণভোট’ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কমিশন। সরকারি কর্মকর্তাদের এই গণভোটের পক্ষে প্রচার চালাতে নিষেধ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংঘাতের মূলে ‘জুলাই চার্টার’

শেখ হাসিনা সরকারের পতনের পর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ‘জুলাই চার্টার’ বাস্তবায়ন করতে চায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই চার্টারে ৩৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
  • একই সঙ্গে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ দখল করা যাবে না।
  • প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উচ্চ আদালতের ক্ষমতায় ভারসাম্য আনা।

কেন এই কঠোরতা?

সরকার চেয়েছিল এই সংস্কারগুলো স্থায়ী করতে জনগণের সচেতনতা বাড়াতে প্রচার চালাতে। কিন্তু বিএনপি এবং জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে। তাদের দাবি, সরকারের এই পদক্ষেপ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতেই নির্বাচন কমিশন সরকারি কর্মকর্তাদের প্রচারে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

এই সিদ্ধান্তে সরকারের শীর্ষ মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। একদিকে জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণভোটের পক্ষে থাকলেও, বি এন পি-র আপত্তিতে বিষয়টি এখন আইনি ও প্রশাসনিক জটিলতায় মোড় নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *