ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়া ইজরায়েলের এই শহর কেন ধবধবে সাদা? রইল চমকপ্রদ তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েলের তেল আভিভ শহরকে কেন ‘হোয়াইট সিটি’ বা সাদা শহর বলা হয় তা বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক বড় বিস্ময়। ১৯৩০ থেকে ১৯৫০ সালের মধ্যে এখানে জার্মান স্থাপত্যশৈলী ‘বৌহস’ (Bauhaus) অনুসরণ করে ৪০০০-এর বেশি ভবন নির্মিত হয়েছে। মধ্যপ্রাচ্যের তীব্র গরম থেকে বাঁচতে এবং সূর্যের আলো প্রতিফলিত করে ঘর ঠান্ডা রাখতে স্থপতিরা এই ভবনগুলোতে সাদা বা হালকা রঙ ব্যবহার করেছিলেন। অদ্ভুত এই স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে ২০০৩ সালে ইউনেস্কো তেল আভিভের এই অংশটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। বর্তমানে এটি আধুনিক স্থাপত্য ও নগর পরিকল্পনার এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত।

