ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় কাবু? এক গ্লাস ঘোল আর এই বিশেষ পাতা ম্যাজিকের মতো কমাবে ব্যথা – এবেলা
এবেলা ডেস্কঃ
আজকালকার ব্যস্ত জীবনধারা আর অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া এক সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে হাত-পা ও হাড়ের জয়েন্টে অসহ্য যন্ত্রণা শুরু হয়। শুধু তাই নয়, এর ফলে উচ্চ রক্তচাপ, থাইরয়েড এবং ডায়াবেটিসের মতো জটিল রোগের ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যায়।
সাধারণত ইউরিক অ্যাসিডের সমস্যায় অনেকেই দই খাওয়ার পরামর্শ দেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দইয়ের চেয়ে ঘোল বা বাটারমিল্ক পান করা অনেক বেশি কার্যকর। এটি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণেও সাহায্য করে।
কীভাবে খাবেন এই বিশেষ পানীয়?
এই ঘরোয়া টোটকাটি তৈরি করা অত্যন্ত সহজ। এক গ্লাস ঘোলের মধ্যে ১০ থেকে ১৫টি কারিপাতা ভিজিয়ে রাখুন। প্রায় এক ঘণ্টা পর সেই ঘোল পান করুন। আপনি চাইলে কারিপাতা শুকিয়ে গুঁড়ো করেও ঘোলের সাথে মিশিয়ে নিতে পারেন।
কারিপাতার গুণাগুণ
কারিপাতায় থাকা বিশেষ পুষ্টিগুণ রক্ত থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে দারুণ কাজ করে। এটি কিডনির পাথর দূর করতেও সহায়ক। তবে মনে রাখবেন, এটি কেবল একটি ঘরোয়া প্রতিকার। যদি সমস্যার মাত্রা অতিরিক্ত হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

