ইউরোপীয় নেত্রীর পরনে বেনারসি জ্যাকেট! দিল্লির প্যারেডে নজর কাড়লেন উরসুলা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের পোশাক আলোচনার কেন্দ্রে। বারগান্ডি ও সোনালি রঙের ঐতিহ্যবাহী বেনারসি ব্রোকেড বাঁধগালা জ্যাকেট পরে তিনি ভারতীয় বস্ত্রশিল্পের প্রতি বিশেষ সম্মান জানান। ফ্যাশন কূটনীতির এই অনন্য নিদর্শনটি ভারতীয় ডিজাইনার রাজেশ প্রতাপ সিংয়ের তৈরি বলে জানা গেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উরসুলা এই আয়োজনকে জীবনের পরম সম্মান বলে অভিহিত করেন। ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এই মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পেশায় চিকিৎসক এবং দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

