ইউরোপীয় ফুটবলে মহানাটক: এমবাপের দাপটে শীর্ষে রিয়াল, হারল বায়ার্ন ও লিভারপুল – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার ইউরোপের তিন লিগে ভিন্ন চিত্র দেখা গেল। লা লিগায় কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, দীর্ঘ ২৭ ম্যাচ পর আউসবার্গের কাছে হেরে বুন্দেশলিগায় অপরাজেয় যাত্রা থামল বায়ার্ন মিউনিখের।
প্রিমিয়ার লিগেও বড় অঘটন ঘটেছে। বোর্নমাউথের কাছে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুল, যা কোচ আর্নে স্লটের ওপর চাপ বাড়াল। তিন লিগেই খেতাবের লড়াই এখন আরও জমজমাট।

