ইউরোপের ওপর ক্ষুব্ধ জেলেনস্কি: ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ইউরোপের দীর্ঘসূত্রতাকে দায়ী করে তিনি প্রশ্ন তোলেন, এটি সময়ের অভাব নাকি রাজনৈতিক সদিচ্ছার। জেলেনস্কির মতে, ইউরোপে প্রায়শই ন্যায়বিচারের চেয়ে অন্য বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকের পর ট্রাম্প যুদ্ধ বন্ধের ওপর জোর দিয়ে জানান, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে। দ্রুত যুদ্ধ শেষ না করলে দুই দেশকেই ‘বোকা’ বলে অভিহিত করেন তিনি। শান্তি ফেরাতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

