লেটেস্ট নিউজ

ইউরোপের বাজারে ভারতের রাজত্ব! মোদি সরকারের চালে কপালে ভাঁজ ট্রাম্পের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়নের সাথে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করে বিশ্ব রাজনীতিতে চমক দিল ভারত। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির আবহে এই বিশাল চুক্তিতে নয়াদিল্লিই সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলে মনে করছেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এতে ভারতীয় শ্রমিকদের অভিবাসন সুবিধা বাড়ার পাশাপাশি খুলে যাচ্ছে ইউরোপের বিশাল বাজার।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের রক্ষণশীল বাণিজ্যনীতির পাল্টা হিসেবে মোদি সরকারের এই পদক্ষেপ আমেরিকার জন্য বড় ধাক্কা। এই চুক্তির ফলে বস্ত্র, চামড়া ও গয়না সহ ভারতের প্রায় ৯৯.৫ শতাংশ রপ্তানি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তিকে ‘মাদার অব অল ডিলস’ তকমা দিয়েছে, যা ভারতের রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *