ইউসিএল নাটক: বার্সা-সিটির জয়, রিয়ালের পতন – এবেলা
এবেলা ডেস্কঃ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমহর্ষক রাতে বড় জয় পেল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। ইয়ামাল-রাফিনহাদের দাপটে কোপেনহেগেনকে ৪-১ গোলে উড়িয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করল বার্সা। অন্যদিকে, গালাতাসারেকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটিও। চেলসি ও লিভারপুলও বিশাল জয়ে সরাসরি নকআউটে পৌঁছেছে।
তবে নাটকীয় মোড় নিয়েছে রিয়াল মাদ্রিদের ভাগ্যে। বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে টেবিলের নবম স্থানে নেমে গেছে ১৫ বারের চ্যাম্পিয়নরা। ফলে এমবাপ্পেদের এখন প্লে-অফ খেলে নকআউটে ওঠার কঠিন লড়াইয়ে নামতে হবে। পিএসজি ও ইন্টার মিলানের মতো শক্তিশালী দলগুলোকেও সরাসরি সুযোগ না পেয়ে প্লে-অফের তালিকায় থাকতে হচ্ছে।

