লেটেস্ট নিউজ

ইজরায়েলের পরমাণু কেন্দ্রের ওপর ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের ছোড়া আগুনের গোলায় কাঁপছে ইজরায়েল আর লক্ষ্য ছিল পরমাণু গবেষণা কেন্দ্র। শনিবার রাতে ইজরায়েলের দিমোনা এবং আরাদ শহরে আছড়ে পড়ে একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল। ইজরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এই প্রথম পরমাণু কেন্দ্রের এত কাছে পৌঁছাল ইরানের ক্ষেপণাস্ত্র। ভয়াবহ এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং ধসে পড়েছে একাধিক আবাসন। দিমোনা পরমাণু কেন্দ্র থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই বিস্ফোরণের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আকাশের বুক চিরে ধেয়ে আসছে একের পর এক আগুনের গোলা। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার বদলা নিতেই ইরান এই পালটা আক্রমণ চালিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও ইজরায়েলের অভ্যন্তরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *