লেটেস্ট নিউজ

ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, ডিমোনার ধ্বংসস্তূপের নিচে পিষ্ট বাঙালি সংস্কৃতি ও লিটল ইন্ডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র ডিমোনা লক্ষ্য করে পালটা হামলা চালিয়েছে ইরান। এই শহরে বসবাসকারী ইহুদিদের প্রায় ৩০ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত। প্রায় ৭৫০০ ভারতীয়র বাস এখানে। মহারাষ্ট্রের কোঙ্কণ, কেরলের কোচিন এবং কলকাতার বাগদাদি ইহুদিরা কয়েক দশক আগে এখানে বসতি গড়েছিলেন। তাঁদের হাত ধরেই ডিমোনার অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছিল জিলিপি, পাপড়ি চাট ও ভেলপুরির সুবাস। দীপাবলি থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্র উৎসব— সবই ছিল এই শহরের অবিচ্ছেদ্য অংশ।

আহত বহু, আতঙ্কে বাঙ্কারে ভারতীয়রা শনিবার ইরানের নাতনাজ পরমাণু ঘাঁটিতে হামলার পালটা জবাব হিসেবে এই আক্রমণ চালিয়েছে তেহরান। হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘরবাড়ি ধ্বংস হলেও অধিকাংশ বাসিন্দা বাঙ্কারে আশ্রয় নেওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে ভারতের এক টুকরো সংস্কৃতির ধারক এই শহরটি এখন শুধুই কান্নার রোল আর ধ্বংসস্তূপের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *