ইটভাটায় অবৈধ মাটি কাটায় রুষ্ট হাই কোর্ট, রিপোর্ট চাইলেন জেলাশাসকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় মজুত করার ঘটনায় তীব্র বিরক্তি প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মাটিক্ষয়ের ফলে নদীর গভীরতা বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অনিয়ম রুখতে আদালত আগেই সার্কুলার জারি করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠেছে।
আদালত এই বিষয়ে রাজ্যের সমস্ত জেলায় নোটিশ পাঠানো হয়েছে কি না, তা জানতে চেয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলাশাসকদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মাটিক্ষয় ও পরিবেশের ক্ষতি রোধে দায়ের করা এই জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

