লেটেস্ট নিউজ

ইডির জালে পাল্টা চাল মমতার, কী করবেন মোদি-শাহ? দিশাহীন বঙ্গ বিজেপি! – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় এজেন্সির অভিযানে ঢুকে ফাইল উদ্ধার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছেন, তাতে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ করলে তৃণমূলের প্রতি জনআবেগ বাড়ার ভয় যেমন আছে, তেমনি চুপ থাকলে কেন্দ্রীয় সংস্থার মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। এমতাবস্থায় কোনো ঝুঁকি না নিয়ে দিল্লির হাইকমান্ড তথা মোদি-শাহ জুটির নির্দেশিকার অপেক্ষায় দিন গুনছেন রাজ্য নেতারা।

বিরোধীরা মমতার এই সাহসিকতাকে সমর্থন জানালেও বিজেপি একে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছে। সুকান্ত মজুমদারদের প্রশ্ন, ইডি অভিযানে কেন মুখ্যসচিব ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন? বর্তমানে আইনি লড়াই ও রাজনৈতিক কৌশলের টানাপোড়েনে ‘শাঁখের করাতে’ বিদ্ধ গেরুয়া শিবির এখন আদালতের হস্তক্ষেপ এবং দিল্লির গ্রিন সিগন্যালের দিকেই তাকিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *