লেটেস্ট নিউজ

ইডি অভিযানের প্রতিবাদে রাজপথে মমতা, যাদবপুর থেকে হাজরা কাঁপল তৃণমূলের মিছিলে – এবেলা

এবেলা ডেস্কঃ

ইডির সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি মোড় থেকে হাজরা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিলে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, কেন্দ্রীয় এজেন্সির এই চক্রান্ত বাংলা কখনোই বরদাস্ত করবে না। আন্দোলনের মাটি থেকেই আগামীর লড়াইয়ের ডাক দেন তিনি।

বৃহস্পতিবার দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর অফিসে ইডি তল্লাশির পরই এই কর্মসূচির ডাক দেওয়া হয়। তৃণমূলের দাবি, রাজনৈতিকভাবে না পেরে ইডিকে ব্যবহার করে রণকৌশল হাতিয়ে নিতে চাইছে বিজেপি। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে আইপ্যাক। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *