লেটেস্ট নিউজ

ইডেনে কবে নামছেন রোহিত-বিরাট? ঘরের মাঠে টিম ইন্ডিয়ার মেগা সূচি ঘোষণা করল বিসিসিআই – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন মরশুমের রোমাঞ্চকর ঘরোয়া সূচি প্রকাশ করল বিসিসিআই। ২০২৬-২৭ মরশুমে দেশের মাটিতে মোট ২২টি ম্যাচ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই লড়াই চলবে ১৭টি শহরে। আগামী বছরের শুরুতেই তিলোত্তমায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেন গার্ডেন্সে জিম্বাবোয়ের মুখোমুখি হবেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।

একনজরে ভারতের পূর্ণাঙ্গ সূচি

বনাম ওয়েস্ট ইন্ডিজ

  • ওয়ানডে: ২৭ সেপ্টেম্বর (তিরুঅনন্তপুরম), ৩০ সেপ্টেম্বর (গুয়াহাটি), ৩ অক্টোবর (নিউ চণ্ডীগড়)
  • টি-২০: ৬ অক্টোবর (লখনউ), ৯ অক্টোবর (রাঁচি), ১১ অক্টোবর (ইন্দোর), ১৪ অক্টোবর (হায়দরাবাদ), ১৭ অক্টোবর (বেঙ্গালুরু)

বনাম শ্রীলঙ্কা

  • ওয়ানডে: ১৩ ডিসেম্বর (দিল্লি), ১৬ ডিসেম্বর (বেঙ্গালুরু), ১৯ ডিসেম্বর (আহমেদাবাদ)
  • টি-২০: ২২ ডিসেম্বর (রাজকোট), ২৪ ডিসেম্বর (কটক), ২৭ ডিসেম্বর (পুণে)

বনাম জিম্বাবোয়ে

  • ওয়ানডে: ৩ জানুয়ারি ২০২৭ (কলকাতা), ৬ জানুয়ারি (হায়দরাবাদ), ৯ জানুয়ারি (মুম্বই)

বনাম অস্ট্রেলিয়া (বর্ডার-গাভাসকর ট্রফি)

  • টেস্ট সিরিজ: ২১-২৫ জানুয়ারি (নাগপুর), ২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি (চেন্নাই), ১১-১৫ ফেব্রুয়ারি (গুয়াহাটি), ১৯-২৩ ফেব্রুয়ারি (রাঁচি), ২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ (আহমেদাবাদ)

ইডেনে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট সফর। এছাড়া মরশুমের শেষ আকর্ষণ হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-ভোল্টেজ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *