লেটেস্ট নিউজ

ইডেন গার্ডেন্সে সঞ্জুর অতিমানবীয় ইনিংস, ম্যাচ জিতিয়ে আকাশ পানে চেয়ে কী বললেন এই ব্যাটার – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়েস্ট ইন্ডিজের ১৯৫ রানের পাহাড় টপকাতে একসময় হিমশিম খাচ্ছিল টিম ইন্ডিয়া। ঠিক সেই মুহূর্তেই রুখে দাঁড়ালেন সঞ্জু স্যামসন। ইডেনে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিনি। জয়ের বাউন্ডারি হাঁকানোর পর আবেগপ্রবণ সঞ্জু মাঠে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান।

ম্যাচ শেষে জিও হটস্টারে পার্থিব প্যাটেলের সঙ্গে আলাপচারিতায় সঞ্জু বলেন, “এটা আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং বিশেষ একটি মুহূর্ত। রান তাড়া করার সময় শুধু আগ্রাসন নয়, ধৈর্য এবং স্বচ্ছতাও খুব জরুরি ছিল।” শিশিরের কারণে ব্যাটিং কিছুটা সহজ হলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় চাপ বাড়ছিল বলে জানান তিনি। সঞ্জুর কথায়, “উইকেট পড়তে থাকায় আমি ঠিক করেছিলাম শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ব। চাপের মুখে বড় শট খেলার চেয়ে পরিস্থিতি বুঝে বাউন্ডারি মারা এবং স্ট্রাইক রোটেট করা বেশি গুরুত্বপূর্ণ ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *