লেটেস্ট নিউজ

ইতালির এই শহরে বাংলাদেশিদের ক্রিকেট খেলা নিষিদ্ধ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইতালির মনফালকোন শহরে বসবাসরত হাজার হাজার বাংলাদেশির জন্য এক দুঃস্বপ্ন নেমে এসেছে। ২০২৪ সাল থেকে এই শহরে ক্রিকেট খেলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তৎকালীন মেয়র আন্না মারিয়া চিসিন্ট এই কঠোর সিদ্ধান্তের পেছনে জায়গা ও তহবিলের সংকটের অজুহাত দিয়েছেন। তবে তার বক্তব্যে সরাসরি বাংলাদেশিদের প্রতি বিদ্বেষ ফুটে উঠেছে।

মেয়র সাফ জানিয়ে দিয়েছেন যে, স্থানীয় বাংলাদেশি সম্প্রদায় শহরের উন্নয়নে কোনো বিশেষ অবদান রাখেনি, তাই তাদের ক্রিকেট খেলার অধিকার দেওয়া হবে না। এমনকি ক্রিকেটকে একটি ‘বিপজ্জনক খেলা’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। এই চরম বৈষম্যমূলক সিদ্ধান্তটি বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক এবং সমালোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *