লেটেস্ট নিউজ

ইতিহাসের পাতায় ট্র্যাভিস হেড! ঘরের মাঠে যা করলেন, ক্রিকেট বিশ্বে এর আগে কেউ পারেনি – এবেলা

এবেলা ডেস্কঃ

অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন ট্র্যাভিস হেড। নিজের ঘরের মাঠে খেলা প্রতিটি টেস্টেই শতরান করার অবিশ্বাস্য কীর্তি এখন একমাত্র তাঁরই দখলে। এদিন ১৪৬ বলে কেরিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পর পিচ চুম্বন করে আবেগঘন উদযাপন করেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে টানা চারটি টেস্টে শতরান করা চতুর্থ ব্যাটার হওয়ার গৌরব অর্জন করেছেন এই অজি তারকা।

ব্যক্তিগত ৯৯ রানে জীবনদান পাওয়ার পর ১৯৬ বলে ১৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হেড। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান তুলেছে অস্ট্রেলিয়া। বর্তমানে ইংল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে থেকে অ্যাডিলেড টেস্টে জয়ের পথে প্যাট কামিন্সের দল। ক্রিজে হেডের সঙ্গী হিসেবে লড়ছেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান অ্যালেক্স ক্যারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *