লেটেস্ট নিউজ

ইতিহাসের পুনরাবৃত্তি হবেই ধর্মতলা থেকে হুঁশিয়ারি দিয়ে ধরনা তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্মতলার ধরনামঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিন রাজপথে অবস্থান করার পর মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে ধরনা কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তিনি। তবে মঞ্চ ছাড়ার আগে নাম না করে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয়।

এদিন ধরনা তোলার আগে Supreme \titleonly কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “নির্বাচন কমিশন যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছিল, আদালত তা ধরে ফেলেছে। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না বা আত্মহননের পথ বেছে নেবেন না। আইনি লড়াইয়ের সব পথ খোলা রয়েছে।”

দীর্ঘ আন্দোলনের পর এদিন কিছুটা স্বস্তির সুর শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। তিনি জানান, আদালতের পর্যবেক্ষণে অনেকটা বিচার পাওয়া গেছে বলেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। জনসভার উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, “অভিষেক প্রস্তাব দিয়েছে ধরনা তুলে নেওয়ার, আপনারা কী বলেন?” উপস্থিত জনতা সম্মতি জানালে ধরনা প্রত্যাহারের ঘোষণা করা হয়।

বক্তব্যের শেষে আবেগপ্রবণ হয়ে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তৃণমূলের জয়যাত্রা এই ধর্মতলার মঞ্চ থেকেই শুরু হয়েছিল। মনে রাখবেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মা কালী আমাদের সঙ্গে আছেন, কিন্তু কেউ কেউ মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন।” মানবিকতা ও মনুষ্যত্বের জয় হবেই বলে এদিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *