লেটেস্ট নিউজ

ইতিহাস! কুচকাওয়াজে পুরুষ বাহিনীর নেতৃত্বে জম্মুর তরুণী – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির কর্তব্য পথে তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোনো মহিলা অফিসারকে সম্পূর্ণ পুরুষ বাহিনীর নেতৃত্ব দিতে দেখা যাবে। ২৬ জানুয়ারির এই বিশেষ কুচকাওয়াজে সিআরপিএফ-এর ১৫০ জন পুরুষ জওয়ানের কমান্ড সামলাবেন জম্মু-কাশ্মীরের ২৬ বছর বয়সী তরুণী সিমরন বালা।

বর্তমানে আধাসেনার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মরত সিমরন দেশের নারীশক্তির এক অনন্য নজির গড়তে চলেছেন। এর আগে মহিলারা কুচকাওয়াজে নেতৃত্ব দিলেও, কোনো মহিলা অফিসারের অধীনে সম্পূর্ণ পুরুষ দলের মার্চ-পাস্ট এই প্রথম দেখবে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *