লেটেস্ট নিউজ

ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’: সেরা ২৫০ বিশ্বসেরা ছবির তালিকায় রণবীর সিং – এবেলা

এবেলা ডেস্কঃ

বক্স অফিসে সাফল্যের পর এবার বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। আদিত্য ধরের এই ছবিটি বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র র‍্যাঙ্কিং ‘IMDb Top 250’-এ জায়গা করে নিয়েছে। বর্তমানে ৮.৫ রেটিং নিয়ে ছবিটি সেরা ২৫০টি চলচ্চিত্রের তালিকায় ২৫০তম স্থানে অবস্থান করছে।

বিশ্বজুড়ে ১৩৩৫ কোটি টাকার বেশি আয় করা এই ছবিটি এখন চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। অক্ষয় খান্না ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমার আকাশছোঁয়া সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতারা এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এর ঘোষণা দিয়েছেন। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটির পরবর্তী কিস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *