স্পোর্টস

ইতিহাস গড়ে প্রথমবার জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়ন বাংলা

চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় ইতিহাস গড়ল বাংলা। ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চণ্ডীগড়কে ৩৭-৩৩ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল তারা। গত ১৫ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিয়েছিল। বাংলার এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী।

দলের অধিনায়ক দেবাশিস কর্মকারের দুর্দান্ত নৈপুণ্য ও কোচ ফিরোজ আহমেদের সঠিক রণকৌশল বাংলাকে এই ঐতিহাসিক জয় এনে দিয়েছে। মন্ত্রী জানান, জেলায় উন্নত পরিকাঠামো গড়ে ওঠায় প্রতিভার বিকাশ ঘটছে। অন্যদিকে, টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে। এই প্রতিযোগিতা থেকেই আসন্ন এশিয়ান গেমসের জন্য জাতীয় দল নির্বাচন করা হবে, যা বাংলার খেলোয়াড়দের জন্য বড় সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *