ইদের শুভেচ্ছাতেও মমতার মুখে কেন এসআইআর কাঁটা? নাগরিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার থেকেই ভোটের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার রেড রোডের ইদের মঞ্চ থেকে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। নাগরিক তালিকা বা ‘এসআইআর’ নিয়ে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “একটাও নাম যাতে বাদ না যায় তার জন্য দিল্লি থেকে Supreme \titleonly কোর্ট— যতদূর যাওয়া যায় যাব।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অনেক নাগরিক তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এই বঞ্চনার বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষের পাশে ‘পরিবারের সদস্য’ হিসেবে থাকার অঙ্গীকার করেন তিনি।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদের তাৎপর্য ব্যাখ্যা করে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান। বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করার ডাক দিয়ে তিনি বলেন, “ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করানোর চক্রান্ত চলছে, কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না।” গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর তালিকা প্রকাশের পর ৬০ লক্ষের বেশি নাম ‘বিচারাধীন’ থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

