লেটেস্ট নিউজ

ইদ মোবারক জানিয়ে রাজা হামাদকে ফোন মোদীর, উত্তপ্ত পশ্চিম এশিয়া নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফাকে টেলিফোন করে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান। উৎসবের আবহেও দুই নেতার আলোচনায় ছায়া ফেলেছে পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, সিভিল ইনফ্রাস্ট্রাকচার এবং জ্বালানি খাতের ওপর আক্রমণ বিশ্বজুড়ে খাদ্য ও তেলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী জানান, বাহরাইনের রাজার সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে সমুদ্রপথে পণ্য পরিবহনের স্বাধীনতা এবং জাহাজ চলাচলের পথ সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন তিনি। ইরান ও ইসরায়েলের সংঘাতের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখা এখন ভারতের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি বাহরাইনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের খেয়াল রাখার জন্য রাজা হামাদকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এক মাসের মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি দ্বিতীয় পর্যায়ের বৈঠক, যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *