ইন্টারস্কুল ক্যারাটেতে কুপোকাত ১,২০০ খুদে প্রতিভা! – এবেলা
এবেলা ডেস্কঃ
সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত দশম পশ্চিমবঙ্গ ইন্টারস্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ও বেঙ্গল লিটল লেজেন্ডস কাপে ১২০টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। হানশি প্রেমজিৎ সেনের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ইভেন্টে কিশোর-কিশোরীদের দক্ষতা এবং আত্মবিশ্বাসের এক অভূতপূর্ব প্রদর্শন দেখা যায়। ৭০ জন জাতীয় বিচারকের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও কমলেশ চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূল স্তরের মার্শাল আর্ট প্রতিভাদের সম্মান জানানো হয়। বিশেষজ্ঞরা একে রাজ্যের অন্যতম বৃহৎ মার্শাল আর্ট ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের শৃঙ্খলাবোধ এবং ক্রীড়া উৎকর্ষ বৃদ্ধির এক নতুন মাইলফলক তৈরি হলো।

