লেটেস্ট নিউজ

ইন্ডিগোর বিশেষ উপহারে খুশি যাত্রীরা পুদুচেরি থেকে মিলবে একগুচ্ছ নতুন সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ

পুদুচেরি থেকে বিমান পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল ইন্ডিগো। এখন থেকে হায়দরাবাদ ও বেঙ্গালুরু রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট চলাচল করবে। গত এক বছর ধরে কেন্দ্রশাসিত এই অঞ্চলে সফলভাবে পরিষেবা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থী, পেশাদার এবং উন্নত চিকিৎসার সন্ধানে থাকা সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর হবে। পাশাপাশি এর মাধ্যমে ভারতের অন্যান্য শহরসহ বিদেশের সাথেও যোগাযোগ আরও সহজ হবে।

অন্যদিকে ডিসেম্বর মাসে বিমান বিভ্রাটের কারণে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের জন্য ‘জেসচার অফ কেয়ার’ প্যাকেজ এনেছে সংস্থাটি। যাদের ফ্লাইট তিন ঘণ্টার বেশি দেরি হয়েছিল বা শেষ মুহূর্তে বাতিল হয়েছে, তারা ১০ হাজার টাকার ট্রাভেল ভাউচার পাবেন। পাঁচটি করে দুটি ভাউচারে এই অর্থ দেওয়া হবে যা পরবর্তী এক বছর ব্যবহারযোগ্য। ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *