ইন্ডিগোর ভোগান্তিতে বাম্পার অফার! রাজধানী এক্সপ্রেসে অতিরিক্ত কোচ জুড়ে দিল রেল – এবেলা
এবেলা ডেস্কঃ
ইন্ডিগোর লাগাতার ফ্লাইট বাতিল ও দেরির কারণে দেশজুড়ে হাজার হাজার যাত্রী বিপাকে। এই পরিস্থিতিতে যাত্রীদের স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উত্তর রেল। আজ, ৫ ডিসেম্বর রাত থেকেই জম্মু-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে যুক্ত হচ্ছে ৭২ আসনের একটি অতিরিক্ত থার্ড এসি কোচ। ইন্ডিগো-সংকটে আটকে পড়া যাত্রীরা আগামী সাত দিন এই বাড়তি সুযোগ নিতে পারবেন।

