ইন্ডিয়া গেটে লাইভ প্যারেড দেখতে চান? ঘরে বসেই বুক করুন প্রজাতন্ত্র দিবসের টিকিট! – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির রাজপথে সরাসরি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই প্রস্তুতি শুরু করুন। প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল পোর্টাল aamantran.mod.gov.in-এ গিয়ে সহজেই ২০ থেকে ১০০ টাকার বিনিময়ে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে। গত বছরের ন্যায় এবারও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বুকিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনলাইন ছাড়াও দিল্লির যন্তর মন্তর, প্রগতি ময়দান ও রাজীব চক মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ কাউন্টার থেকে অফলাইনে টিকিট সংগ্রহ করা সম্ভব। তবে উভয় ক্ষেত্রেই আধার কার্ড বা ভোটার আইডির মতো বৈধ পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত নিবন্ধনের পরামর্শ দেওয়া হচ্ছে।

