লেটেস্ট নিউজ

ইন্ডোরে সানগ্লাস কেন? ম্যাক্রোঁর গোপন রহস্য ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে ঘরের ভেতরেও নীল রোদচশমা পরে হাজির হয়ে নেটপাড়ায় ট্রোলের মুখে পড়েন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্টাইল নাকি অদ্ভুত স্বভাব— এই নিয়ে ব্যাপক চর্চা শুরু হলেও আসল কারণটি ছিল বেশ যন্ত্রণাদায়ক।

প্রকৃতপক্ষে, ম্যাক্রোঁ ‘সাব-কনজাংটিভাল হেমারেজ’ বা ভাইরাল সংক্রমণের কারণে চোখে প্রচণ্ড লালভাব ও সমস্যায় ভুগছিলেন। চোখের রক্তশিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক সম্মেলনে বাধ্য হয়েই তিনি চশমা ব্যবহার করেন, যা জানাজানি হতেই নেটিজেনদের বিদ্রুপ সহমর্মিতায় বদলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *